বাংলাদেশ ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) জালাল মো. আশফাকের যোগদান

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জালাল মো. আশফাক। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি বান্দরবানে কর্মরত ছিলেন। প্রশাসনিক বদলির আদেশে তাঁকে কুলাউড়া উপজেলায় পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের পর জালাল মো. আশফাক বলেন, অপরূপা বান্দরবান থেকে চায়ের দেশ মৌলভীবাজারে নতুন কর্মস্থলে যোগ দিয়েছি। কুলাউড়ার সাধারণ মানুষকে ভূমিসংক্রান্ত সেবা স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেওয়ার চেষ্টা করব। দ্রুত ও হয়রানিমুক্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য। এ দায়িত্ব পালনে তিনি কুলাউড়াবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন নাগরিক সেবা প্রদানে সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলা ভূমি অফিসের সেবার মান ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

কুলাউড়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) জালাল মো. আশফাকের যোগদান

প্রকাশিত: ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬