আখতার হোসাইন,বড়লেখা উপজেলা,প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বড়লেখা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন বড়লেখা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ পাওয়া যাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ লাইসেন্স নিশ্চিত করা, আইন মেনে ব্যবসা পরিচালনা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ও লাইসেন্স যাচাই কার্যক্রম চলমান থাকবে। ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 










