বাংলাদেশ ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি

ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানীর পাশে পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন নতুন জনবসতি গড়ে তুলে ঢাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) কর্মকর্তারা জানিয়েছেন, কেরানীগঞ্জের কলাতিয়া, তারানগর, বটতলি, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকায় প্রকল্পের সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবিত এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই বাসসকে বলেন, প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ নিশ্চিত করতে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আবাসনের সংখ্যা, নির্মাণব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের ব্যবস্থাও করা হবে। এ লক্ষ্যে টঙ্গীতে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রেখে পৃথক আবাসন উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের নথি অনুযায়ী, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি প্রস্তাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে।

প্রস্তাবিত এলাকার অধিকাংশ জমি বর্তমানে এক ফসলি কৃষিজমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে কিছু অংশে বসতবাড়ি রয়েছে। প্রকল্পের পূর্ব পাশে প্রায় আড়াই কিলোমিটার দূরে বুড়িগঙ্গা এবং পশ্চিমে প্রায় দুই কিলোমিটার দূরে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সমন্বয় রেখে দুটি প্রধান প্রবেশ সড়ক নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।

এদিকে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

এ ছাড়া দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এসব উদ্যোগের পাশাপাশি ভবিষ্যৎ আবাসন প্রকল্পে ভূমিকম্প সহনশীল ভবন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ :

ঢাকার আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি

প্রকাশিত: ১১:৪২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬