উৎসব বা আনুষ্ঠানিকতা পালন না করার নির্দেশ
আজ ২০ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
জন্মদিন উপলক্ষে কোনো ধরনের উৎসব বা আনুষ্ঠানিকতা পালন না করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের দলীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এ নির্দেশনা জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো আয়োজন করা যাবে না। তারেক রহমান জন্মদিনকে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে আনুষ্ঠানিকতা পালনে অনাগ্রহ প্রকাশ করেছেন।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মাধ্যমে তাঁর রাজনীতিতে যাত্রা শুরু। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক 











