বাংলাদেশ ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

‘পতিত সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করলে দলের নেতাদেরও বিচার হবে’ — এম নাসের রহমান

দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান বলেন, “এ দেশে পতিত ও পলাতক খুনিদের কোনো জায়গা হবে না। দলের কোনো সুবিধাবাদী নেতা যদি পতিত সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করেন, তাহলে তাদের বিচারও সবার আগে করা হবে।”

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে এম নাসের রহমান আরও বলেন, দেশ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট রোড হয়ে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মো. আব্দুল মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মো. হেলু মিয়া, বকশী মিছবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট ফয়সল আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, সিনিয়র সহসভাপতি সরওয়ার মজুমদার ইমন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্যসচিব মুনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ট্যাগ :

মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশিত: ০৬:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬