বাংলাদেশ ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাজনগর কলেজ পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপিকে মোকাবিলা করেছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা রাজপথে, কারাগারে কিংবা নিজ বাড়িতে থেকে আন্দোলন চালিয়ে গেছেন। তারা আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি।

নিষিদ্ধ আওয়ামী লীগকে তিনি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন। ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণাও দেন তিনি।
নাসের রহমান বলেন, “এ দেশে পলাতক খুনিদের কোনো জায়গা হবে না। দলের কোনো সুবিধাবাদী নেতা যদি পতিত সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করেন, তাহলে তাদের বিচারও সবার আগে করা হবে।” দেশ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন স্থানীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন মো. আব্দুল মুকিত, মো. হেলু মিয়া, বকশী মিছবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতসহ রাজনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কবির মিয়া, জুবের আহমেদ চৌধুরী, হাকিম বক্স সুন্দর, ছালিক আহমেদ সিলিক, জাহাঙ্গীর আলম, রুপক চন্দ্র দে, এনাম আহমেদ চৌধুরী, জুসেফ আহমেদ, রোকন আহমেদ, জামাল আহমেদসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলাদলের নেতাকর্মীরা।

ট্যাগ :

রাজনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশিত: ০৭:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬