সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে দুটি আবাসিক হোটেল সিলগালা করেছে পুলিশ।
সর্বশেষ বুধবার (২৮ অক্টোবর) বন্দরবাজার এলাকার সবুজ বিপনী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ বন্দরবাজারের সবুজ বিপনী আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। পরে হোটেলটি সিলগালা করা হয়।
এর আগে গত ২২ অক্টোবর একই এলাকার হোটেল উত্তরা সিলগালা করে পুলিশ। ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, নগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 











