বাংলাদেশ ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এআইইউবিকে হারিয়ে সোনারগাঁওয়ের জয়

এবিজি ইউনিভার্সিটি কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৫ উইকেটে হারিয়েছে দলটি।

রোববার (২৫ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করে এআইইউবি। জবাবে ৪২ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সোনারগাঁও ইউনিভার্সিটি।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে সোনারগাঁও। ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। তবে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আলাউদ্দিন মনার দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই সেই চাপ কাটিয়ে ওঠে তারা।

মনা ৪৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটেই জয়ের বন্দরে পৌঁছে যায় সোনারগাঁও ইউনিভার্সিটি। দুর্দান্ত এই ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে এআইইউবি। মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পরে আজমীরের ৪৫ রান এবং লিওনের অপরাজিত ৩১ রানের ওপর ভর করে ১১৭ রানের সংগ্রহ পায় তারা।

সোনারগাঁও ইউনিভার্সিটির হয়ে বল হাতে আসিফ ৩টি এবং জীবন ২টি উইকেট নেন।

ট্যাগ :

এআইইউবিকে হারিয়ে সোনারগাঁওয়ের জয়

প্রকাশিত: ০৮:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬