বাংলাদেশ ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে টয়োটার কারখানা পরিদর্শনে গিয়ে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, কারখানায় পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িটিতে ওঠার আমন্ত্রণ জানান।

১৯৩৫ সালে টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি হয়। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে নির্মিত হয় টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।
চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার জাপান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ট্যাগ :

টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬