বাংলাদেশ ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে বাগানে উৎসবের আমেজ

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বি-৭৭) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (২৮ নভেম্বর)। সকাল ৮টা থেকে দেশের ২৩০টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে প্রায় ১ লাখ ৫৩ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় বিভিন্ন চা-বাগানে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রার্থীরা প্রচারণায় শ্রমিকদের অধিকার, সুযোগ-সুবিধা ও জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচিত নতুন নেতৃত্ব তাদের দাবি-দাওয়া আদায় ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, নির্বাচনে প্রচারণা চালিয়েছেন। তবে আরও কিছুদিন প্রচারণার সময় পেলে ভালো হতো। নেতাদের জনগণের কাছে জবাবদিহি থাকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় চা-বাগানের ছোট-বড় সব বয়সী মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ১৩৫টি কেন্দ্রে ৬০ হাজার ৪৮৭ জন ভোটার ভোট দেবেন।
শ্রমিকদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত নতুন নেতৃত্ব চা-শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবে।

ট্যাগ :

প্রকাশিত: ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬