বাংলাদেশ ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন, নতুন দায়িত্বে সচিবরা

সরকার আটটি মন্ত্রণালয়, কমিশন ও একাডেমিতে সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের দায়িত্বে রদবদল করেছে। এ প্রক্রিয়ায় একজন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন, দুজনকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ছয়জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। পাশাপাশি একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. আবুল হাসনাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। এ পদেও তিনি সচিব পদমর্যাদা পাবেন।
অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগ :

প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন, নতুন দায়িত্বে সচিবরা

প্রকাশিত: ০৯:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬