বাংলাদেশ ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, দুই মামলায় জরিমানা ২,৫০০ টাকা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় লাইসেন্স না থাকায় দুটি মামলা দায়ের করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।

অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিরাপদ উপায়ে এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযানের উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা, গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধ করা।

জনস্বার্থে এলপিজি গ্যাস ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে নিরাপদভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :

প্রকাশিত: ০৩:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬