বাংলাদেশ ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে হকার ও অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান, ১১ মামলায় জরিমানা ১২ হাজার ৫ শত টাকা

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান সম্প্রসারণ এবং হকারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ১১টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের শমসেরনগর রোড, সেন্ট্রাল রোড, কুসুমবাগসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।

অভিযানকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১১টি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মৌলভীবাজার পৌরসভা সহযোগিতা করে। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগ :

প্রকাশিত: ০৯:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬