বাংলাদেশ ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

বড়লেখা প্রতিনিধি: নতুন স্বপ্ন, প্রত্যয় ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়ে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসীব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস এবং পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন।

এ ছাড়া কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, সাবেক ছাত্রদল নেতা নাদেল আহমদ, ফাহিম আহমদ, আরিফুল ইসলাম, জাফর আহমদ, ছাব্বির আহমদ ও শুভ আহমদসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন তাসনিয়া ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন তানবির আহমদ সানওয়ার।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। নতুন শিক্ষাজীবনে জ্ঞান অর্জন, সাফল্য ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তারা ভবিষ্যতের পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

প্রকাশিত: ০৮:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬