মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তিনি পৌরসভার কালীবাড়ি পূজামণ্ডপ, রামকৃষ্ণ মিশন ও সৎসঙ্গ পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় এম নাসের রহমান বলেন, “আমাদের দেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সব সম্প্রদায়ের মানুষ এ দেশে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এই সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনীল কুমার দাস, আবদুল মুকিত, মো. হেলু মিয়া, বকশী মিছবাহ উর রহমান ও মো. ফখরুল ইসলাম; সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ; পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান ও সিনিয়র সহসভাপতি সরোয়ার মজুমদার ইমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গোবিন্দ মোহন পাল, রুনু দত্ত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সাইফুল ইসলাম স্বপন, মোর্শেদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক 











