মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরশহরের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (১০ অক্টোবর) শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় পরিচালিত এ অভিযানে তিনটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে শহরের কোর্ট রোডের চৌমোহনা, শমসেরনগর রোড এবং পুরাতন হাসপাতাল রোডের পশ্চিমবাজার এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দখল অপসারণ করা হয়।
পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ
০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়া
মৌলভীবাজারে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৩ মামলায় জরিমানা ৫ হাজার টাকা
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত: ০৯:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 8
ট্যাগ :
জনপ্রিয়










