বাংলাদেশ ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে

আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি
আন্তর্জাতিক ডেস্ক:
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মানবাধিকার বিশেষজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও শান্তি প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে ৮৫ বছর বয়সী পিল্লেকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তিনি জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস পুরস্কার ঘোষণার সময় আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় পিল্লের অবদানের কথা তুলে ধরেন।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছিল। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানও ছিল উল্লেখযোগ্য সংখ্যায়। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রসার এবং শান্তির জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোর অবদান নোবেল শান্তি পুরস্কারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গত বছর ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণ প্রতিষ্ঠার সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসেবে দেশটির বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।
এদিকে চলতি সপ্তাহে চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার পান কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন।
২০২৬ সালে নোবেল শান্তি পুরস্কারের ১২৫ বছর পূর্তি হচ্ছে। ১৯০১ সালে এ পুরস্কার প্রবর্তনের পর থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪ ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ট্যাগ :

নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে

প্রকাশিত: ০৪:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬