বাংলাদেশ ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ১৫ প্রকল্পে বরাদ্দে প্রধানমন্ত্রীর অনুমোদন কৃতজ্ঞতা জানালেন নাসের রহমান

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ১৫টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারে ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ভূমি মন্ত্রনালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মৌলভীবাজার-৩ ( সদর- রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। তাঁর পাঠানো ডিও (ডেমি অফিসিয়াল) চিঠি ও বিশেষ বরাদ্দের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বরাদ্দ অনুমোদন করেছেন বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসের রহমান এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী এলাকার মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক চাহিদাকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকভাবে ১৫টি প্রতিষ্ঠানের উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।

নাসের রহমান জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
এর আগে ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর পাঠানো আবেদনে মৌলভীবাজার সদর ও রাজনগরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চান নাসের রহমান। আবেদনে তিনি উল্লেখ করেন, মৌলভীবাজার-৩ আসনের আওতায় সদর ও রাজনগর উপজেলা এবং একটি পৌরসভা রয়েছে। এ এলাকার জনসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। বিগত সরকারের সময়ে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

আবেদনের সঙ্গে ১৫টি প্রকল্পের তালিকা সংযুক্ত করা হয়। তালিকায় মসজিদ, একটি দুর্গামণ্ডপ ও কয়েকটি শ্মশানঘাটের উন্নয়ন ও সংস্কারের প্রস্তাব রয়েছে। তবে ফেসবুক পোস্টে নাসের রহমান মসজিদ, মন্দির, ঈদগাহ ও শ্মশানঘাটের উন্নয়নের কথা উল্লেখ করেছেন।

সদরে ১০ প্রকল্পে ৩০ লাখ টাকা

আবেদনের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী, মৌলভীবাজার সদর উপজেলার ১০টি প্রকল্পের প্রতিটির জন্য তিন লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সরাপুর জামে মসজিদ, বায়তুস শরীফ জামে মসজিদ, আত-তাকওয়া জামে মসজিদ, উত্তর হাসানপুর জামে মসজিদ, অফিস বাজার জামে মসজিদ, পশ্চিম সাধুহাটি জামে মসজিদ, আখাইলকুড়া জুমাপুর জামে মসজিদ, উত্তর আনকেলী বড় মাতৃসংঘ দুর্গামণ্ডপ, বায়তুল আমান জামে মসজিদ ও শাহবন্দর জামে মসজিদের উন্নয়ন।

তালিকায় এসব প্রতিষ্ঠানের অবস্থান হিসেবে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মৌলভীবাজার পৌরসভার ওয়ার্ডের নাম উল্লেখ করা হয়েছে।

রাজনগরে পাঁচ প্রকল্পে ২০ লাখ টাকা

রাজনগর উপজেলায় পাঁচটি প্রকল্পের জন্য মোট ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ইসলামপুর জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন, দত্তগ্রাম গাউছুল আজম জামে মসজিদের উন্নয়ন এবং সৈয়দনগর ও চাটুরা গ্রামের মধ্যবর্তী স্থানে শ্মশানঘাট, মুন্সিবাজার শ্মশানঘাট ও মুজফরপুর শ্মশানঘাটের উন্নয়ন।
প্রতিটি প্রকল্পের জন্য চার লাখ টাকা করে বরাদ্দের প্রস্তাব করা হয়। সদর উপজেলার ১০টি প্রকল্পের ৩০ লাখ টাকা এবং রাজনগরের পাঁচটি প্রকল্পের ২০ লাখ টাকা মিলিয়ে মোট ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছিল।

‘বৈষম্যহীন, উন্নত মৌলভীবাজার গড়তে বদ্ধপরিকর’

ফেসবুক পোস্টে নাসের রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ধর্মীয় ভাবাবেগ ও সামাজিক চাহিদাকে সম্মান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক অনন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের দীর্ঘ বৈষম্য ও অবহেলার অবসান ঘটিয়ে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ ও শ্মশানঘাটের সার্বিক উন্নয়ন ও সংস্কারকাজের জন্য আমার প্রেরিত ডিও (DO) লেটার ও বিশেষ বরাদ্দের আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রী সদয় চিত্তে অনুমোদন করেছেন। মোট ১৫টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকার বিশেষ বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।”

বরাদ্দ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসের রহমান বলেন, “এলাকার অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুততম সময়ে এই বরাদ্দ দেওয়ায় মৌলভীবাজার-৩ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “আপনাদের পবিত্র আমানত ও ভালোবাসাকে সঙ্গী করে আমরা এলাকার প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন সুনিশ্চিত করতে এবং একটি বৈষম্যহীন, উন্নত মৌলভীবাজার গড়তে বদ্ধপরিকর। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

ট্যাগ :

প্রকাশিত: ১১:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬