বাংলাদেশ ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে যুগোপযোগী ও টেকসই নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বুধবার রাতে ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আন্দালিভ রহমান বলেন, সাইবার সুরক্ষাসহ প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়াকে কার্যকর ও সময়োপযোগী করতে টেলিভিশন চ্যানেলের মালিক, পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। অচিরেই এ ক্ষেত্রে ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশার মানুষ নয়, রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করছেন। দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন—এটি আনন্দের বিষয়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

তথ্যমন্ত্রী ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন। বুধবার রাতে তিনি জেলা শহরের বিভিন্ন এলাকার নয়টি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন।

ভোলা জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা জানান, তথ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগ :

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬