বাংলাদেশ ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী আর নেই

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী মারা গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেটের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সম্মুখসমরে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার পাশাপাশি সংগঠক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার সদর উপজেলা কমান্ডের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার দজবালী কবিরাজী গ্রামে তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ :

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী আর নেই

প্রকাশিত: ০২:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬