বাংলাদেশ ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় ২২৭ মণ্ডপে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাশ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, এমপির রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ ও সাবেক আহ্বায়ক রেদোয়ান খান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিম।
এ ছাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুণাভ দে, সাধারণ সম্পাদক অজয় দাস, সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দেবসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও সানজিদা আক্তার বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তিনি শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এ বছর কুলাউড়া উপজেলায় স্থায়ী, অস্থায়ী ও ব্যক্তিগত উদ্যোগে মোট ২২৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

কুলাউড়ায় ২২৭ মণ্ডপে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ০৬:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬