বাংলাদেশ ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ ট্রাফিক অভিযান

আখতার হোসাইন ,বড়লেখা,উপজেলা,প্রতিনিধি:

মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর তত্ত্বাবধানে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়লেখা থানা প্রাঙ্গণ এ অভিযান চালানো হয়।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী যানবাহন এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার করার আহ্বান জানানো হয়।
সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যান চলাচল বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ট্যাগ :

বড়লেখায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ ট্রাফিক অভিযান

প্রকাশিত: ০৩:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬