ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০।
শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। পরিচালনাগত অনিবার্য পরিস্থিতির কারণে ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আকস্মিক এ সিদ্ধান্তের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত ফ্লাইট দুটিতে টিকিট বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্লাইট দুটির নতুন সময়সূচি ও পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ
০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়া
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী দুই ফ্লাইট স্থগিত
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত: ০৩:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- 41
ট্যাগ :
জনপ্রিয়










