বাংলাদেশ ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোশ আবুল খায়ের, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দিতে র‍্যালি ও মহড়ার আয়োজন করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং জরুরি পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষায় প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ০৭:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬