বাংলাদেশ ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সাল জামান প্রত্যাহার

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সাল জামানকে প্রত্যাহার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. আহমেদ ফয়সাল জামান ২০১৯ সালে তৎকালীন আরএমও ডা. পলাশ রায়ের স্থলাভিষিক্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যোগদান করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে তাঁর প্রত্যাহারের পর হাসপাতালের আরএমও পদে এখনো নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে পদটিতে সাময়িকভাবে দায়িত্ব পালনের জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসকদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস জানান, বদলির বিষয়টি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। আপাতত হাসপাতালের কর্মরত চিকিৎসকদের মধ্য থেকে একজনকে আরএমওর দায়িত্ব দেওয়া হবে। তবে কে এ দায়িত্ব পালন করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগের নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

প্রকাশিত: ০২:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬