বাংলাদেশ ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দিনব্যাপী বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:

শিশু-কিশোরদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, সৃজনশীলতা বিকাশ ও পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মৌলভীবাজারে দিনব্যাপী বই পড়া উৎসব ও উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ মিনার এলাকায় উন্মুক্ত স্থানে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এতে জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বই পড়া উৎসবের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট ১২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা।

উৎসবের একপর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি উৎসবে অংশগ্রহণকারী সবার হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
বই পড়া ও চিত্রাঙ্কনের মতো সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের জ্ঞানচর্চা, মননশীলতা এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার এ উদ্যোগে শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা উৎসাহ প্রকাশ করেন।

ট্যাগ :

মৌলভীবাজারে দিনব্যাপী বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬