বাংলাদেশ ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শিক্ষাবিদ মায়া ওয়াহিদকে আজীবন সম্মাননা

শিক্ষা, সমাজসেবা ও নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষাবিদ ও সমাজসেবক মায়া ওয়াহিদকে আজীবন সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মৌলভীবাজার পৌর মিলনায়তনে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে জমকালো ও উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের প্রেসিডেন্ট নিলুফার জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৭-এর সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশী ইকবাল আহমেদ।

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা এবং দীর্ঘদিন ধরে নারী উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মায়া ওয়াহিদকে এ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, নারী উন্নয়ন ও সমাজসেবায় মায়া ওয়াহিদের দীর্ঘদিনের ভূমিকা প্রশংসনীয়। তাঁর অবদানের স্বীকৃতি এবং সমাজকল্যাণমূলক কাজে অন্যদের উৎসাহিত করতেই এ সম্মাননা ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ট্যাগ :

মৌলভীবাজারে শিক্ষাবিদ মায়া ওয়াহিদকে আজীবন সম্মাননা

প্রকাশিত: ০৮:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬