বাংলাদেশ ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে বিএনপির একক প্রার্থী, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান নাসের রহমানের

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।

তিনি বলেন, বিএনপি বর্তমানে সরকার পরিচালনা করছে। তাই দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব অনেক বেড়েছে। সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের বেঙ্গল চায়নিজ রেস্টুরেন্টে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মিসেস রেজিনা নাসের এবং জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, মো. হেলু মিয়া, বকশী মিছবাহ উর রহমান ও মো. ফখরুল ইসলাম। এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।

বক্তব্যে এম নাসের রহমান মৌলভীবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে শমশেরনগর বিমানবন্দর চালুর ব্যবস্থাও করা হবে। পাশাপাশি রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১ কোটি ২০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।

সভায় নবগঠিত কমিটির নেতারা সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

ট্যাগ :

প্রকাশিত: ০৪:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬