বাংলাদেশ ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, আছে জিম্বাবুয়েরও পেছনে

একসময় ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান করা ছিল বড় চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এসেছে, বেড়েছে রান তোলার গতি। এখন তিনশ রান হরহামেশাই হচ্ছে। এমনকি ৪০০ রান তাড়া করে জেতার ঘটনাও আলোচনায় আসছে।

তবে আধুনিক ক্রিকেটে বড় সংগ্রহের তালিকায় এখনো জায়গা হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত ৩৫ বার দলীয় ৪০০ বা তার বেশি রানের ইনিংস দেখা গেছে। পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই মাইলফলক ছোঁয়া দলগুলোর তালিকায় নেই বাংলাদেশ। অর্থাৎ, এখনো কোনো ইনিংসে ৪০০ রান তুলতে পারেনি টাইগাররা।

এই তালিকায় সবার ওপরে ভারত। দলটি ৯ বার ৪০০ বা তার বেশি রান করেছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড এমন ইনিংস খেলেছে আটবার করে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া তিনবার করে, নিউজিল্যান্ড দুবার এবং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে একবার করে এই মাইলফলক ছুঁয়েছে।

টেস্ট মর্যাদাপ্রাপ্ত ১২টি দেশের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে ৪০০ রান করতে পারেনি। বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৪৯ রান। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে এই রান করেছিল টাইগাররা।

বাংলাদেশের একসময়কার প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়েও অবশ্য এই তালিকায় নাম লিখিয়েছে। ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০০ রান করেছিল দলটি।

সম্প্রতি ৪০০ রান তাড়া করে জয়ের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের ৪২৯ রান পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার জয়।

গত বছরের ডিসেম্বর থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের পাঁচটি ঘটনার মধ্যে চারটিই ঘটেছে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ওয়ানডেতে এবং বাকি দুটি ঘরোয়া ক্রিকেটে। এসব ঘটনা উচ্চ রান তাড়া করে জয়ের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

তবে বড় সংগ্রহের রেকর্ড শুধু ৪০০ রানে সীমাবদ্ধ নেই। ভারতের বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু ২০২২ সালে ৫০৬ রান এবং বিহার গত বছর ৫৭৪ রান তুলেছিল। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ইংল্যান্ডের। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান করেছিল দলটি।

সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ের আগ্রাসী ধরন ও দ্রুত রান তোলার প্রবণতা বদলে দিচ্ছে বড় সংগ্রহের ধারণা। একসময় যে ৩০০ রানকে নিরাপদ মনে করা হতো, এখন ৪০০ রানও সব সময় জয়ের নিশ্চয়তা দিতে পারছে না। অথচ বাংলাদেশ এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে ৪০০ রানের মাইলফলক ছুঁতে পারেনি, পিছিয়ে রয়েছে জিম্বাবুয়েরও পেছনে।

ট্যাগ :

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, আছে জিম্বাবুয়েরও পেছনে

প্রকাশিত: ০৬:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬