বাংলাদেশ ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগে বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের মৃত্যু

রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মাহমুদ জামাল মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

চার দশকের বেশি সময় ধরে রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহমুদ জামাল। তিনি দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ক্রিকেট প্রশাসনেও সক্রিয় ছিলেন মাহমুদ জামাল। ২০০৫ সালে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ সালেও একই পদে নির্বাচিত হন।

মাহমুদ জামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় সংস্থাটি তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ট্যাগ :

হৃদরোগে বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬