বাংলাদেশ ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান

সৌদি আরবের দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

এর আগে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী এবং ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান। তবে নতুন করে কত দিন ফ্লাইট স্থগিত থাকবে, সে বিষয়ে হালনাগাদ তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
অন্যদিকে, ঢাকা–মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।

বিমান জানিয়েছে, জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাওয়া কিংবা বাংলাদেশে ফেরার জন্য যাত্রীরা জেদ্দা অথবা মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
ফ্লাইট পরিচালনা ও সময়সূচির হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগ :

দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান

প্রকাশিত: ০৮:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬