বাংলাদেশ ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উসসের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত

চৌধুরী জেসমিন আরা চেয়ারম্যান, আখলাকুল আম্বিয়া সাধারণ সম্পাদক

উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী বোর্ডের নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজারে উসসের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সাজিয়া শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উসসের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর করিম ময়ূন, বিশিষ্ট শিক্ষাবিদ মায়া ওয়াহিদ এবং উসসের সাবেক চেয়ারম্যান চৌধুরী জেসমিন আরা।

সভায় আরও উপস্থিত ছিলেন উসসের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আবদুল অদুদ, অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, উসসের আজীবন সদস্য মাওলানা আব্দুল হেকিম ও সমাজসেবক নুরজাহান সুয়ারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উসসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত হোসেন সরদার। এ সময় সংস্থার অন্যান্য সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার সৈয়দ হুমায়ুন আলী শাহীন নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন এহসান চৌধুরী ও আনফাল চৌধুরী।
নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত নির্বাহী বোর্ডের সদস্যরা হলেন—চেয়ারম্যান চৌধুরী জেসমিন আরা, ভাইস চেয়ারম্যান আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, অর্থ সম্পাদক নুরজাহান সুয়ারা, পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক সাজিয়া শারমীন, সমন্বয় সম্পাদক অধ্যাপক শাহ আবদুল অদুদ এবং জনসংযোগ ও প্রচার সম্পাদক জাবির হোসেন চৌধুরী।

ট্যাগ :

উসসের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬