বাংলাদেশ ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ঢাকার ২১টি বিদ্যালয়ে জাপানের ‘ও-সোজি’ মডেলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্পের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট শ্রেণিকক্ষ, করিডোর ও পাঠাগারের মতো নিরাপদ স্থান পরিষ্কার করবে। শিক্ষকরা এ কার্যক্রম তদারকি করবেন। তবে টয়লেট, নোংরা ড্রেন ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কারের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মীরা।

এ ছাড়া প্রতি সপ্তাহে বিদ্যালয়ে ডেঙ্গুর ঝুঁকি পর্যালোচনা করা হবে। কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের বর্জ্য পৃথকীকরণ ও পচনশীল বর্জ্য থেকে জৈব সার তৈরির বিষয়েও শেখানো হবে।

‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বাড়িতেও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ভালো কাজ করা বিদ্যালয়, শ্রেণি ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার পরিকল্পনাও রয়েছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিচ্ছন্নতার মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার শিক্ষা দেওয়া সম্ভব। বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুললে পরিবার ও সমাজেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, গত ৮ জুলাই ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে জেলা প্রশাসন। প্রায় তিন মাস ধরে বিভিন্ন দেশের পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা করে বাংলাদেশের উপযোগী করে জাপানের ‘ও-সোজি’ মডেলে এ কর্মসূচি সাজানো হয়েছে।

ট্যাগ :

জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রকাশিত: ০২:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬