বাংলাদেশ ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব শিশু দিবস

শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান

আজ ২০ নভেম্বর, বিশ্ব শিশু দিবস। শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই দিবসটির মূল লক্ষ্য।

১৯৫৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব শিশু দিবস পালনের প্রস্তাব দেয়। পরবর্তী সময়ে ১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার ঘোষণাপত্র গ্রহণ করে। একই তারিখে ১৯৮৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ শিশু অধিকার সনদ (সিআরসি) অনুমোদন করে। সেই থেকে ২০ নভেম্বর শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে আসছে।
বিশ্ব শিশু দিবসের মূল প্রতিপাদ্য হলো প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীনভাবে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, শোষণ ও অবহেলা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো।

তবে বিশ্বজুড়ে শিশুদের অধিকার সুরক্ষায় এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। যুদ্ধ ও সশস্ত্র সংঘাত, দারিদ্র্য, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকটের কারণে অসংখ্য শিশু শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে। অনেক শিশুই হারাচ্ছে স্বাভাবিক শৈশব, পরিবার ও নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ।

বাংলাদেশেও শিশু অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, পুষ্টিহীনতা ও শিক্ষাবৈষম্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলার পাশাপাশি মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
শিশুরা শুধু পরিবারের নয়, তারা দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের অধিকার রক্ষা কোনো আনুষ্ঠানিক দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর বাস্তবায়ন করতে হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বিশ্ব শিশু দিবসে প্রত্যাশা—প্রতিটি শিশু বেড়ে উঠুক নিরাপদ পরিবেশে, পাক মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, আর কোনো শিশু যেন নির্যাতন, শোষণ ও বৈষম্যের শিকার না হয়। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই হোক দিবসটির অঙ্গীকার।

ট্যাগ :

আজ বিশ্ব শিশু দিবস

প্রকাশিত: ০২:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬