বাংলাদেশ ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জের শমশেরনগর বাজারে অভিযান, তিন মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক), ১৯(১)(ঙ) ও ১৯(১)(চ) ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি মামলা করা হয়।

অভিযানে মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একটি মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অনিয়মের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে অপর একটি মুদির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ না করার বিষয়ে সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার ও স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ পণ্য ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

কমলগঞ্জের শমশেরনগর বাজারে অভিযান, তিন মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬