বাংলাদেশ ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির সম্মানে প্রবাসীদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

যুক্তরাজ্য সফররত ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির সম্মানে লন্ডনে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) লন্ডনের Maedah Banqueting Hall-এ এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবক ও অ্যাকাউন্ট্যান্ট মুদ্দাবীর হোসেন মুনিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন আজিম উদ্দিন ও জিয়াউর রহমান জিয়া।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খসরুজ্জামান খসরু, কে এম আবু তাহের চৌধুরী, সিরাজ মিয়াসহ যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদ রাহাত চৌধুরী, সোহাগ আহমেদ, রাজন চৌধুরী, গোলাম রব্বানী তৈমুর, আজহার আহমেদ ওয়াসিম, সৈয়দ সরফুদ্দীন রোমেল, শফিকুর রহমান ও শেখ কামরুল হাসানসহ যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী ও শুভানুধ্যায়ী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। কয়েক শতাধিক নেতাকর্মী ও অতিথির উপস্থিতিতে সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য।

ট্যাগ :

প্রকাশিত: ০২:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬