বাংলাদেশ ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান দিল জেলা পরিষদ

মৌলভীবাজারে দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩২০ জন উপকারভোগীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকার।

অনুষ্ঠানে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, অসচ্ছল ও অসহায় মানুষের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুদান বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা সাময়িকভাবে হলেও আর্থিক সহযোগিতা পাবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান দিল জেলা পরিষদ

প্রকাশিত: ০২:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬