মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমিতে শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ উপস্থিতি ও শিক্ষকদের সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় একাডেমির ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির প্রিন্সিপাল মো. ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে সূরা ফাতেহা অর্থসহ কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইফ বিন আমীন চৌধুরী। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন সামিউল আলীম শাহী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির অভিভাবক মাওলানা আনোয়ার হোসেন, আমিন আহমদ চৌধুরী, তুহিন আহমেদ, রাশিদা আহমেদ আখন্দ, সৈয়দা উম্মে কাউছার নাদিয়াসহ অন্যরা।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের দায়িত্বশীলতা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে পুরস্কার প্রদানের এ উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ উপস্থিতির জন্য ৩৬ জন শিক্ষার্থীকে এবং সেরা পারফরম্যান্সের জন্য ৬ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে একাডেমির প্রিন্সিপাল মো. ইয়ামীর আলী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও ভালো ফলাফল ও দায়িত্বশীলতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ
০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়া
শাহ মোস্তফা একাডেমিতে মাসিক উপস্থিতি ও সেরা পারফরম্যান্স পুরস্কার বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত: ১১:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 9
ট্যাগ :
জনপ্রিয়











