বাংলাদেশ ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর এলাকার জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সৈয়দ মুজতবা আলী রোড, পশ্চিম বাজার, বেরিরপাড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস।
অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার অবৈধ দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।
মোবাইল কোর্ট পরিচালনায় মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত সার্বিক সহযোগিতা করেন। এ সময় পুলিশ ও আনসারের দুটি পৃথক দল অভিযানে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পৌর এলাকার জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ট্যাগ :

মৌলভীবাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬