বাংলাদেশ ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

Riyadh, Saudi Arabia - February 15, 2023: Aerial view photo of Riyadh International Airport (RUH) in Saudi Arabia.

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক রয়েছেন।
কূটনৈতিক সূত্রের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে এ হামলা হয়েছে। তবে হামলার দায় হুতিরা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।
হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং আহতদের চিকিৎসায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের দূতাবাস তাদের নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট জানিয়েছে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু আঘাত হেনেছে। রোববার ভোরে রিয়াদের দক্ষিণ-পূর্বে একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার কথাও জানিয়েছে জোট।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
হামলার ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় এবং তাঁদের বাড়ি কোথায়, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ট্যাগ :

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

প্রকাশিত: ১১:৪১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬