বাংলাদেশ ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতায় বিএনপি নেতাদের প্রতি মুন্নার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুবদলের নেতা-কর্মীদের সব ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার যুবদলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ফখরুল ইসলাম, বকশী মিছবাহ উর রহমান, হেলু মিয়া, মতিন বক্স, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি মোঃ অলিউর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মারুফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমূখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহসাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ও মাহবুবুর রহমান এবং সহপ্রচার সম্পাদক তারেকুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনারসহ যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের সাতটি উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভা শেষে সাবেক যুবদল নেতা ও কেন্দ্রীয় নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতারা।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবশক্তিকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

ট্যাগ :

প্রকাশিত: ১০:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬