বাংলাদেশ ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা-এটিএমে চাহিদামতো টাকা উত্তোলনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথ থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন থেকে গ্রাহকদের পূর্ণমাত্রায় কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ধরনের ডিজিটাল ও অনলাইন সেবা চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে গভর্নর ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি তুলে ধরেন। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এ সময় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে পরিচালন পরিকাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সারোয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগ :

প্রকাশিত: ০২:৫৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬