বাংলাদেশ ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় সরকারি খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় সরকারি খালের ওপর আব্দুল আহাদ মিয়া একটি ভবন নির্মাণ করেছিলেন। সরকারি খাল ও জলপ্রবাহের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, সরকারি খাল ও জলপ্রবাহের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সরকারি খাল ও জলপ্রবাহের পথ দখলমুক্ত রাখতে এবং পানি চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগ :

কুলাউড়ায় সরকারি খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৬:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬