বাংলাদেশ ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সদরের পূজামণ্ডপে এম নাসের রহমানের বরাদ্দ থেকে অনুদান

মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার ১১১টি পূজামণ্ডপের প্রতিটিতে সংসদ সদস্য এম নাসের রহমানের বরাদ্দ থেকে ৬০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা শেষে এ অনুদান প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, শায়খ জামিল আহমেদ আনসারী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. ফখরুল ইসলাম ও শ্যামলী সূত্রধর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

মৌলভীবাজার সদরের পূজামণ্ডপে এম নাসের রহমানের বরাদ্দ থেকে অনুদান

প্রকাশিত: ০৯:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬