জাপান থেকে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের উড়োজাহাজটিতে এ ত্রুটি দেখা দেয়।
জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই সেটি থেমে যায়।
প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না। পরে উড়োজাহাজটি ফিরিয়ে টারমাকে নেওয়া হয়। দুই প্রকৌশলী ত্রুটি মেরামতের কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করবে বলে জানানো হয়।
উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন।
ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক 











