বাংলাদেশ ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা বারের ক্রিকেট দলের জার্সি উন্মোচন

দেশব্যাপী আইনজীবীদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাডভোকেট ক্রিকেট প্রিমিয়ার লীগ-২৬’-এ অংশ নিচ্ছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ আইনজীবীদের ক্রিকেট দল।

এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) সমিতির ১ নম্বর লাইব্রেরি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে দলের জার্সি উন্মোচন করা হয়। দলের খেলোয়াড়দের জন্য জার্সি উপহার দেন সিনিয়র আইনজীবী রমা কান্ত দাশ গুপ্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মুমিনুর রশিদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নুল হক, সমিতির সিনিয়র আইনজীবী ও অন্যান্য সদস্য এবং ক্রিকেট দলের খেলোয়াড়রা।

দলের অধিনায়ক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবীদের খেলাধুলা ও বিনোদনে সম্পৃক্ত রাখতে সমিতির সদস্যদের সহযোগিতায় তাঁরা বাংলাদেশ অ্যাডভোকেট ক্রিকেট প্রিমিয়ার লীগে অংশ নিচ্ছেন। গত বছর এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁদের দল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করেছিল।

তিনি আরও বলেন, এ বছর দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছেন। তাঁদের প্রত্যাশা, ভালো খেলার মাধ্যমে মৌলভীবাজারের পাশাপাশি দেশের জন্যও সম্মান বয়ে আনতে পারবেন। দলকে সার্বিক সহযোগিতা করার জন্য জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আইনজীবীদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের এ উদ্যোগ তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগ :

মৌলভীবাজার জেলা বারের ক্রিকেট দলের জার্সি উন্মোচন

প্রকাশিত: ০২:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬